শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ভারতে গলফার জামালের পঞ্চম শিরোপা

স্পোর্টস রিপোর্টার: পেশাদার গলফে বাংলাদেশের জামাল হোসেন মোল্লা ইন্ডিয়ান ওয়েল সার্ভো মাস্টার্স গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন । শনিবার আসামের দিগবই গলফ কোর্সে ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের এই গলফার। ভারতের পিজিটিআই টুর্নামেন্টে এটা জামালের পঞ্চম শিরোপা। পারের চেয়ে à§§à§§ শট কম খেলে যৌথভাবে রানার্স আপ হয়েছেন ভারতের গৌরব প্রতাপ সিং, কপিল কুমার, শচীন বৈশ্য ও দিব্যানুশ দুবে। টুর্নামেন্টে বাংলাদেশের আরেক গলফার আকবর হোসেন পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে ১৮তম হয়েছেন। আসামে প্রতিটি রাউন্ডেই জামাল দারুণ খেলেছেন। প্রথম রাউন্ডে ৪টি বার্ডি করেছেন, খেলেননি কোনও বগি শট। দ্বিতীয় রাউন্ডে ছিলেন সবচেয়ে সফল। এ রাউন্ডে তিনি ৮টি বার্ডির বিপরীতে মাত্র একটি বগি শট খেলেছেন। তৃতীয় রাউন্ড অবশ্য খুব ভালো হয়নি। তবে এদিন ৪টি বার্ডি ও ২টি বগির পাশাপাশি একটি ডাবল বগিও করেন তিনি। আর শনিবার শেষ রাউন্ডে জামাল খেলেন ৫টি বার্ডি ও ৩টি বগি শট। 

অনলাইন আপডেট

আর্কাইভ